Home জাতীয় অপরাধ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়িকে হাতুড়িপেটা করে হত্যা, পুত্রবধূ আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়িকে হাতুড়িপেটা করে হত্যা, পুত্রবধূ আটক

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ি পারুল বেগমকে (৫৫) হাতুড়িপেটা করে হত্যা করেছেন তার পুত্রবধূ লিলি আক্তার (৩০)।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম স্থানীয় আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান জানান, নিহতের ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তার স্ত্রী লিলি, তিন সন্তান ও বৃদ্ধ মা-বাবা থাকতেন। সন্ধ্যায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথা ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লিলিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি...

সিলেটে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ঝাড়ু মিয়া গ্রেফতার

সিলেট মহানগরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের...

Related Articles

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...

বিএনপিকে না মানলে ফ্যামিলি ও কৃষি কার্ড না পাওয়ার হুমকি : শানু

পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেছেন, যারা বিএনপিকে মানবে...