Home আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় নিখোঁজের দুই দিন পর মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফান্দাউক ব্রিজের চরের পাশে নদীর তীরে লাশটি দেখতে পান স্থানীয়রা।

নিহত বিশাল ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার সিদ্বেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানিয়েছেন, শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশাল ওষুধ আনার কথা বলে ফান্দাউক বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রোববার (২১ সেপ্টেম্বর) থানায় সাধারণ ডায়েরি করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ফান্দাউক ব্রিজ সংলগ্ন বলবদ্র নদীর চরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওসি তানভীর আহমেদ জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বিশাল শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

Related Articles

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...