Home আন্তর্জাতিক ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ৭২
আন্তর্জাতিক

ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ৭২

Share
Share

ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ফিলিপাইন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা ও অন্যান্য শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।

সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্নীতির কারণে গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো বাস্তবায়িত না হওয়ায় সাধারণ জনগণের ক্ষোভ চরমে পৌঁছেছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জানিয়েছে, শুধু ২০২৩ সালে জলবায়ু-সম্পর্কিত প্রকল্প থেকে প্রায় ১৩ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ অপব্যবহার হয়েছে।

ম্যানিলার একটি পার্কে সকালে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হন। পরে ঐতিহাসিক এডিএসএ সড়ক বরাবর হাজার হাজার বিক্ষোভকারী যোগ দেন। বিক্ষোভে ছাত্র, চার্চ সংগঠন, পরিবেশবাদী কর্মী, সেলিব্রিটি এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।

যদিও বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল, তবে সহিংসতার কিছু ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক। কমপক্ষে ৩৯ জন পুলিশ আহত হয়েছেন। এছাড়া একটি ট্রেলার, যা ব্যারিকেড হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সকলেই প্রকৃত বিক্ষোভকারী নাও হতে পারেন, কিছু উসকানিদাতা থাকতে পারে।

ফিলিপাইন প্রতিবছর গড়ে ২০টিরও বেশি ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত হয়। সরকারের হিসাব অনুযায়ী, শুধু গত দুই বছরে দুর্নীতির কারণে দেশের অর্থনীতি প্রায় ১.৪৮ বিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩ সালের বন্যায় লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, সরকারের দুর্নীতিবাজ কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা কার্যকর তদন্ত ও দোষীদের শাস্তির জন্য তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: হরর সিনেমাকেও হার মানালো হিশামের পৈশাচিকতা

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) দুই বাংলাদেশি কৃতি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর...

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম

ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়াল...

Related Articles

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

স্থবির হয়ে পড়া ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আবার সচল করতে নতুন উদ্যোগ নিয়েছে...

এটি তাদের খুব কাছেই রয়েছে ;নতুন অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন এক অস্ত্র...

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...