Home জাতীয় ব্রাহ্মণপাড়ায় মায়ের কুলখানির দিনেই মারা গেলেন ছেলে
জাতীয়

ব্রাহ্মণপাড়ায় মায়ের কুলখানির দিনেই মারা গেলেন ছেলে

Share
Share

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মায়ের কুলখানির দিনই মারা গেলেন মানিক মিয়া (৫৫) নামে একমাত্র ছেলে।

উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মানিক মিয়া, তাজুল ইসলাম হুজুর বাড়ির পরিবারের সদস্য। তিনি মৃত সৈয়দ আলীর বড় ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। তিন দিন আগে, মারা যান তার মা আমেনা বেগম। বুধবার ছিল তার কুলখানির অনুষ্ঠান। সকাল থেকেই বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের ভিড় ছিল। মায়ের কুলখানির আয়োজনকে ঘিরে সারাদিন ব্যস্ত সময় কাটান মানিক মিয়া। অনুষ্ঠান পরিচালনায় তিনি ছিলেন অন্যতম দায়িত্বশীল ব্যক্তি।

দিনের শেষে, সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মানিক। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মায়ের কুলখানির দিনেই ছেলের এমন অকাল মৃত্যু পরিবারকে ভেঙে দেয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অরূপ সিংহ বলেন, “সন্ধ্যায় স্বজনরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন। আমাদের ধারণা—তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।” চিকিৎসক আরও জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান, পানিতে নেমে খোঁজ নিলেন ক্ষতিগ্রস্তদের

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত গুনাগরি এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

টানা বর্ষণে রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, ১৫ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ২৬ হাজারের বেশি

ওমর ফারুক কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে টানা বর্ষণে আবারও মানবিক সংকট দেখা দিয়েছে। গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত ভূমিধস,...

Related Articles

দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা : বিশ্লেষকদের মতে ঝুঁকি নেওয়ার সাহস নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে...

শাহজালাল বিমানবন্দরে বন্ধ বিমানে ৫ ঘণ্টা জিম্মি ১৮২ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইটের ১৮২ জন যাত্রীকে সাড়ে পাঁচ...

বিশ্বকাপের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ...