Home আন্তর্জাতিক ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান
আন্তর্জাতিক

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

Share
Share

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষ হয়। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি ইঞ্জিন ত্রুটির কারণে গন্তব্যে পৌঁছাতে অক্ষম হয়ে পড়ে। বিমানবন্দরে ফিরে যাওয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা না থাকায় পাইলট মহাসড়কেই জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছোট উড়োজাহাজটি ব্যস্ত সড়কে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। অবতরণের সময় উড়োজাহাজটির ডান দিকের ডানা একটি গাড়িতে আঘাত করে, ফলে জ্বালানি ট্যাংক আলগা হয়ে পাশের একটি এসইউভির পেছনের অংশে গিয়ে লাগে।

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, উড়োজাহাজটি জর্জিয়ার গেইনসভিল শহরের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

এনটিএসবি জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি লক্ষ্য করেন এবং গেইনসভিলে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর মতো সক্ষমতা না থাকায় তিনি মহাসড়কে জরুরি অবতরণ করতে বাধ্য হন। এ সময় বিমানটি অন্তত তিনটি গাড়িতে আঘাত হানে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের উড়োজাহাজটির পাইলট স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করেন। সংস্থাটি ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামপাল বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন নেমেছে অর্ধেকে

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন...

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

  হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে...

Related Articles

এক সপ্তাহের ব্যবধানে ইরানে আবারও সুন্নি আলেমকে গু’লি করে হ’ত্যা

ইরানের ক্ষিণ-পূর্বাঞ্চলে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবারও এক সুন্নি ধর্মীয় নেতা...

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ইরানে বিমান থেকে পড়ে মেরুদণ্ড ভাঙার পরও ৫০ ঘণ্টা লুকিয়ে মার্কিন কর্মকর্তার আত্মরক্ষা

ইরানের পারমাণবিক স্থাপনা সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ কোটি ডলার মূল্যের ‘এফ-১৫ই...

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন...