Home আঞ্চলিক বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু

Share
Share

বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয় কুমিল্লার দাউদকান্দির এক পরিবারে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর অমিত সরকার। শুক্রবার (১ আগস্ট) তার মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিহত অমিত সরকার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অমিত বিদেশ থেকে দেশে ফিরেছিলেন বিয়ে করতে। বৃহস্পতিবার রাতে ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। রাত ৯টার দিকে বরযাত্রী রওনা দেয়। গৌরিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বুকব্যথা শুরু হয় অমিতের।

দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাতেই ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন। বরযাত্রায় থাকা প্রতিবেশী গুরুপদ সরকার জানান, বরযাত্রার গাড়ি বহরে তিনিও ছিলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর বরের গাড়ি থেকে ফোন আসে, ফিরে যেতে বলা হয়। গৌরিপুর হাসপাতালে নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা মৃত্যুর খবর পেয়েছেন , তবে কেউ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...