Home জাতীয় অপরাধ বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা

Share
Share

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ৬৭ বছর বয়সী বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করেছে এবং নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়েছে।

নিহত বিমলা পোদ্দার তালোড়া এলাকার মৃত রাধেশ শ্যাম পদ্মারের মেয়ে। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, রাতের অন্ধকারে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত টিনের চাল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করেছে। পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্রও ভেঙে চুরমার করেছে। বিমলা পোদ্দার বাধা দেওয়ায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।

ওসি ফরিদুল ইসলাম আরও জানান, নিহত পরিবারটি চাল ও ভুসির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে এবং কেউ বিবাহিত নয়। দুই ভাই-বোন প্রতিবন্ধী ও অসুস্থ হওয়ায় ঘটনার সময় তারা কিছু বলতে পারেননি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু করেছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...