Home আন্তর্জাতিক যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য প্রয়োজন ৬৭ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য প্রয়োজন ৬৭ বিলিয়ন ডলার

Share
Share

ফিলিস্তিন সরকার যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য পাঁচ বছরের তিন ধাপের একটি পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করেছে। এ পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু সূত্রে জানা গেছে, ফিলিস্তিনি সরকার আরব দেশ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী মুস্তাফা বলেন, “প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলার কারণে গাজা অঞ্চল বিপর্যস্ত হয়েছে। লাখো মানুষ গৃহহীন এবং সমগ্র অঞ্চল কয়েক দশক পেছনে গেছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে।”

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রাথমিক মানবিক ও অবকাঠামোগত চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মেয়াদ হবে ছয় মাস এবং ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন বিলিয়ন ডলার। দ্বিতীয় ধাপ তিন বছরব্যাপী চলবে, যা পুনর্গঠনের ভিত্তি স্থাপন করবে। এই ধাপের জন্য প্রয়োজন হবে ৩০ বিলিয়ন ডলার। তৃতীয় এবং শেষ ধাপে গাজার দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজ সম্পন্ন হবে।

মুস্তাফা আরও বলেন, “পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। যুদ্ধশেষের এক মাসের মধ্যে মিসরে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে গাজার পুনর্গঠন নিয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হবে।”

ফিলিস্তিনের রাজধানী রামাল্লায় সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আশা করা হচ্ছে গাজার অবকাঠামো পুনর্গঠন হবে, মানবিক সহায়তা পৌঁছাবে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তৈরি হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...