Home জাতীয় বক্তা আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন
জাতীয়

বক্তা আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

Share
Share

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে চলমান পারিবারিক বিরোধের অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) উভয়েই নিজেদের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়েছে এবং বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।

আবু ত্বহা তার স্ট্যাটাসে লিখেছেন,“দেশের বরেণ্য ওলামায়ে কেরামের মাশওয়ারার ভিত্তিতে শরিয়াহ মোতাবেক আমাদের পারিবারিক বিষয়গুলোর সুন্দর নিষ্পত্তি হয়েছে, আলহামদুলিল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন—
১️. মুরুব্বিদের উপস্থিতিতে প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে খুলা তালাকের প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেন। ফলে এখন আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই।
২️.বিয়ের মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছে; দেনা-পাওনা বাকি নেই।
৩️.সাবিকুন নাহার পূর্বে ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে যে স্বর্ণ ও অর্থ ধার হিসেবে দিয়েছিলেন, তা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে।
৪️.সন্তানদের বিষয়েও শরিয়াহ অনুযায়ী ফয়সালা হয়েছে। ভরি স্বর্ণের বিনিময়ে তালাক’-সংক্রান্ত গুজব প্রসঙ্গে আবু ত্বহা বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।”

অন্যদিকে সাবিকুন নাহার লিখেছেন,“আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমাদের পারিবারিক ইস্যুটি অত্যন্ত সুন্দরভাবে মীমাংসিত হয়েছে।” তিনি আরও বলেন, “দীর্ঘ মানসিক লড়াইয়ের পর এই সমাধান এসেছে। এই প্রক্রিয়ায় আবেগবশত আমার দ্বারা কোনো ভুল বা গুনাহ হয়ে থাকলে, আমি প্রকাশ্যে আল্লাহর কাছে তওবা করছি।”

তিনি মিডিয়াকে অনুরোধ করেন, “আমাদের পারিবারিক আলোচনাসংবলিত সব অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করে দিন।” উভয় পক্ষের এই যৌথ ঘোষণার মধ্য দিয়ে ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান ঘটল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। আলোচিত...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

Related Articles

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাধাইড়...

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে...