Home আন্তর্জাতিক বকশীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ‘পাবলিক টয়লেটের’ ব্যানার
আন্তর্জাতিকজাতীয়

বকশীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ‘পাবলিক টয়লেটের’ ব্যানার

Share
Share

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের
কার্যালয়কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। দলীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে সেখানে ‘পাবলিক টয়লেট’ লেখা ব্যানার টানিয়েছে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে একটি সংগঠন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন এবং আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

বিকেলে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। তারা আওয়ামী লীগের নাম লেখা সাইনবোর্ড খুলে তাতে আগুন দেন। পরে কার্যালয়টির সামনে ‘পাবলিক টয়লেট’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভ চলাকালে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া শহিদুল ইসলাম সানী বলেন, “আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।”

তবে এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সকালে দলীয় পতাকা উত্তোলন ও কার্যালয়ের সাইনবোর্ড পুনঃস্থাপনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিকেলে সেটিরই প্রতিবাদে পাল্টা কর্মসূচি দেয় ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...