Home জাতীয় ফেসবুক পোস্টে রাজারহাটে সংঘর্ষ আহত ছাত্রদল নেতা
জাতীয়

ফেসবুক পোস্টে রাজারহাটে সংঘর্ষ আহত ছাত্রদল নেতা

Share
Share

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এনসিপিবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ছাত্রদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট বাজারের তিস্তা রোড রেলগেট এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক চৌধুরী রিংকু র‍্যাবেনকে নিয়ে ‘সাইলেন্ট আশরাফুল’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্ট ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা আহত আশরাফুল ইসলামকে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টহল জোরদার করে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু...

Related Articles

৩ দিন ধরে তালাবদ্ধ ঘর: একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক...

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম...

মেঘনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...

রাজশাহী কলেজের দুই নেত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

  রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী...