Home জাতীয় ফেসবুক পোস্টে গ্রেফতার, আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে
জাতীয়সাম্প্রতিক

ফেসবুক পোস্টে গ্রেফতার, আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে

Share
Share

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আজিজুল হক নামের এক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ঘটনায় আবারও আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২৬ মার্চ রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পরদিন আজিজুল হকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এবং সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হিসেবে নাম রয়েছে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ফজলুর। তবে গ্রেফতারের আগে কোনো মামলা দায়ের না থাকায় এবং পরোয়ানা ছাড়াই তাকে আটক করার বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

মুক্তাগাছা থানার পুলিশ তাকে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারের পরদিন মামলা দায়ের এবং তাতে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মো. ফজলু কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “মামলাটি মুক্তাগাছা কগনিজেন্স আদালতে রয়েছে এবং এর এফআইআর দাখিল করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ—উভয় আইনের আওতায় মামলা করা হয়েছে।”

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, গ্রেফতারের প্রক্রিয়া এবং পরবর্তীতে মামলা দায়েরের সময়কাল নিয়ে নানা প্রশ্ন উঠছে, যা সামাজিক ও আইনি মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

রহনপুরে দুইশত ষাট লিটার চোলায় মদ আটক

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে পৌর এলাকায়চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার অন্তর্গত মুক্তাশা (...

Related Articles

টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ টানা ভারী বৃষ্টিতে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের...

মার্শাল আর্ট শেখানোর আড়ালে ‘ভিন্ন উদ্দেশ্য’, গ্রেপ্তার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার এনসিপির

রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...

চট্টগ্রামে রেললাইন তলিয়ে এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন...