Home আঞ্চলিক ফটিকছড়িতে টিলা ধস: মাটিচাপায় যুবকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফটিকছড়িতে টিলা ধস: মাটিচাপায় যুবকের মৃত্যু

Share
Share

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটি কাটার সময় টিলা ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হিলবালু খালী ছানাগোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি টিলা থেকে মাটি কেটে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু আগে আরিফসহ কয়েকজন শ্রমিক টিলা থেকে মাটি কাটছিলেন। হঠাৎ পাহাড়ের একাংশ ধসে পড়ে আরিফকে সম্পূর্ণভাবে মাটিচাপা দেয়। সহকর্মী শ্রমিকরা চিৎকার করে আশপাশের মানুষকে খবর দেন এবং তড়িঘড়ি করে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে বেশ কিছু সময় মাটি সরানোর পর আরিফকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ বলেন,“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে নিশ্চিত হয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চট্টগ্রাম অঞ্চলে টিলা বা পাহাড় কেটে মাটি সংগ্রহ একটি দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে নির্মাণ ও ইটভাটা শিল্পে মাটির ব্যাপক চাহিদার কারণে স্থানীয়ভাবে টিলা কেটে মাটি নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে বর্ষা মৌসুমে পাহাড় ধস, ভূমিধস ও প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৃষ্টি উপেক্ষা করে ঢাকার মঞ্চ মাতালেন আতিফ আসলাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ‘মেইন স্টেজ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

  ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে আনন্দ-উল্লাস...

Related Articles

শিকাগোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি চিকিৎসক

  যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা...

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ...

মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধস: আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

  রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহত ব্যক্তিদের...

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ...