Home আঞ্চলিক প্রেমের টানে রংপুরে চীনা যুবক, উৎসুক মানুষের ভিড়
আঞ্চলিকজাতীয়

প্রেমের টানে রংপুরে চীনা যুবক, উৎসুক মানুষের ভিড়

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চীনের যুবক মা লিয়াংহুই এর সঙ্গে বাংলাদেশের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । প্রিয় মুখ দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চীনা যুবক ছুটে আসেন রংপুরে।

প্রেমের টানে ভিনদেশি এই যুবক স্থানীয় ওই তরুণীকে বিয়ে করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তরুণীর বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতের পর থেকেই ভিনদেশি এই বরকে একনজর দেখতে উৎসুক মানুষের ঢল দেখছে রংপুরের মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রাম।

জানা গেছে, চীনা যুবকের নাম মা লিয়াংহুই। তিনি চীনের নাগরিক। অপরদিকে কনে আনিকা আক্তার। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন প্লাটফর্মের মাধ্যমেই আনিকা আক্তারের সঙ্গে মা লিয়াংহুইয়ের প্রথম পরিচয় হয়। সেই অনলাইন পরিচয় অল্প সময়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয়। একপর্যায়ে ভালোবাসার টানে তিনি বাংলাদেশে পাড়ি জমান।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান এই চীনা যুবক। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর গ্রামটিতে বিদেশি নাগরিক আসার খবর ছড়িয়ে পড়লে আনিকাদের বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকের জন্যই এটি ছিল চোখে দেখা প্রথম কোনো বিদেশি নাগরিক, তাই কৌতূহলের যেন শেষ ছিল না।

এদিকে এই খবর ইতোমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে পরিবার পরিজন নিয়ে এসে এই ভিনদেশি বর ও স্থানীয় কনেকে দেখে যাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে...

;