বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে রুটটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আসন্ন হজ কার্যক্রম শেষ হওয়ার পর থেকেই এই ফ্লাইট চালু করা হবে।
এতে আরও বলা হয়, ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনায় অতীতে চালু থাকা এই রুটটি কিছু সময় ধরে স্থগিত ছিল।
Leave a comment