Home জাতীয় পেট্রাপোলে শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান, বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার
জাতীয়

পেট্রাপোলে শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান, বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে সমাবেশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ এবং সমবায়মন্ত্রী অশোক কীর্তনীয়া। একই সমাবেশ থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিও জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন।

সমাবেশে স্বপন মজুমদার চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসার আহ্বান জানান।

একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।’

এদিকে, একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতেই তাঁরা ওই এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ নেতারা আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলোও পরিদর্শন করতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত সংযোগকারী পথ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে বলেও ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোল চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাত বছর বয়সী এক শিশুর অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার...

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত: রাশেদ খাঁন

গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে এ জন্য স্থানীয় জনগণকেও এগিয়ে...

Related Articles

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর)...

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য...

হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া...

;