Home আন্তর্জাতিক পুতিন–সির যে গোপন কথোপকথনের ভিডিও সরালো রয়টার্স
আন্তর্জাতিক

পুতিন–সির যে গোপন কথোপকথনের ভিডিও সরালো রয়টার্স

Share
Share

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন ও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নিয়ে ভ্লাদিমির পুতিন ও সি চিন পিংয়ের আলাপচারিতার ভিডিও সরিয়ে ফেলেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ভিডিওটির ব্যবহার নিয়ে আপত্তি জানালে এবং আইনি অনুমতি প্রত্যাহার করলে রয়টার্স এই পদক্ষেপ নেয়।

ঘটনাটি ঘটেছিল গত বুধবার বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও চীনের কাছে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের ফাঁকে হাঁটতে হাঁটতে কথোপকথন করছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁদের সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। অসতর্কতাবশত মাইক্রোফোনে ধরা পড়ে তাঁদের আলোচনা, যা সরাসরি সম্প্রচারিত হয় চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে।

আলোচনায় পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে অঙ্গ প্রতিস্থাপন বারবার করা সম্ভব, যা মানুষকে দীর্ঘায়ু এমনকি অমরত্বের কাছাকাছি নিয়ে যেতে পারে। জবাবে সি মন্তব্য করেন, এই শতাব্দীতে হয়তো মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে।

সিসিটিভির ক্যামেরায় ধারণ করা এই ভিডিও রয়টার্স লাইসেন্স নিয়ে সংগ্রহ করলেও সম্পাদনা করে চার মিনিটের একটি ক্লিপ প্রকাশ করে, যা বিশ্বের এক হাজারেরও বেশি সংবাদমাধ্যমে পৌঁছে যায়। পরে সিসিটিভির আইনজীবীরা অভিযোগ করেন, ভিডিও সম্পাদনার মাধ্যমে আসল বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও কোন অংশে সমস্যা রয়েছে, তা স্পষ্ট করেনি সিসিটিভি।

চীনের আপত্তির পর রয়টার্স ভিডিওটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় এবং গ্রাহকদের জানায়, আর প্রকাশের অনুমতি নেই। তবে সংস্থাটি কোনো দোষ স্বীকার করেনি। বরং তারা জানায়, ফুটেজ পর্যালোচনা করে নিরপেক্ষ ও সঠিক সাংবাদিকতার মানদণ্ডে কোনো ঘাটতি পাওয়া যায়নি।

পুতিন ও সির এ কথোপকথন বিশ্বজুড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। চীনের আপত্তি এবং রয়টার্সের ভিডিও প্রত্যাহার কূটনৈতিক সংবেদনশীলতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কও উসকে দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

Related Articles

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...