Home জাতীয় অপরাধ পাবনায় প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পাবনায় প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

Share
Share

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণে শিকার হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) এ ঘটনায় বুলবুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত বুলবুল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এর আগে,  শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের চাচকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিলপাশার ইউনিয়নের চাচকিয়া গ্রামের যুবক হাসানুজ্জামানের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুবাদে শনিবার রাত ৯টার দিকে হাসানুজ্জামান ওই ছাত্রীকে ফোনে বাড়ির পাশে ডেকে নিয়ে কথা বলছিল। এ সময় কয়েকজন যুবক ওই ছাত্রীকে  তুলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার দুই ঘণ্টা পর মেয়েটি বাড়ি ফিরে আসে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি আপসযোগ্য নয় বলে ওই ছাত্রীর পরিবার ভাঙ্গুড়া থানায় অভিযোগ করে ঘটনার পর থেকেই হাসানুজ্জামানসহ অন্যান্য অভিযুক্ত যুবকরা পলাতক রয়েছে।

এদিকে গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মনজুরুল আলম। এ ছাড়া ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। এতে অভিযুক্ত বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অন্যদের গ্রেফতারে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। দাবানলের ধোঁয়ায় উত্তর আমেরিকার বিভিন্ন শহরের আকাশ ঘন ধোঁয়ায়...

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

Related Articles

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক...

এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, সহজ হবে সংশোধন ও প্রবাসীদের নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে এবং প্রবাসী বাংলাদেশিদের...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...