Home জাতীয় অপরাধ পাকুন্দিয়ায় নিজ ঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা: আটক ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পাকুন্দিয়ায় নিজ ঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা: আটক ২

Share
Share

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিজ ঘরে জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নৃশংস এই ঘটনায় জেসমিনের স্বামীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত জেসমিনের স্বজনরা ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি চিৎকারের শব্দ শুনে ছুটে এলে জেসমিনকে রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতরে পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর স্বজনরা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেসমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর গলা ও ঘাড়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সময় ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরপরই নিহতের স্বামীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ওসি আরো বলেন, “আমরা এখনো ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। হত্যার কারণ উদঘাটনে কাজ চলছে। নিহতের স্বামীসহ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

নিহত জেসমিনের পরিবার দাবি করেছে, পারিবারিক কলহের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন: লেখা যাবে এক লাইনেই

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান আইনি ও বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে...

পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

তৈরি পোশাকশিল্পে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা সৃষ্টি করে দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক খাতকে ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল। কৃত্রিমভাবে পরিস্থিতি উসকে দিয়ে...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

;