Home জাতীয় অপরাধ পটুয়াখালীতে দুই পোষা কুকুর হত্যায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা
অপরাধ

পটুয়াখালীতে দুই পোষা কুকুর হত্যায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা

Share
Share

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।

পরে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন, ২০১৯–এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণিকল্যাণ আইনে এ অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তিই দিয়েছেন আদালত। রায়ে দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার এ ঘটনায় আদালতের রায় সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

  আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর...

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী...

পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ মারা যাওয়ার দাবি

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের...

ডেভিড ইমন–ধামা ইলিয়াস রিমান্ডে, ভারী অস্ত্রের খোঁজে অভিযান অব্যাহত

  আলোচিত হত্যা ও চাঁদাবাজির একাধিক ঘটনায় ব্যবহৃত অত্যাধুনিক ভারী অস্ত্রের সন্ধান...