Home জাতীয় পরিবারসহ ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান, দেশে ফেরার পরিকল্পনা
জাতীয়বিএনপি

পরিবারসহ ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান, দেশে ফেরার পরিকল্পনা

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন। লন্ডনে অবস্থানরত তার ঘনিষ্ঠ নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তারেক রহমান ২০ অক্টোবর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডন থেকে মক্কার উদ্দেশে রওনা দেবেন। ওমরাহ শেষে লন্ডনে ফিরে নভেম্বরে তৃতীয় সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে যুক্তরাজ্যে থাকা বিএনপির কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরিবারের বাইরে কারা একই ফ্লাইটে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, সর্বশেষ তিনি ২০১৬ সালের সেপ্টেম্বরে হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ওই সময়ে খালেদা জিয়াও তার সঙ্গে যোগ দেন। এর আগে ২০১৪ সালেও মা খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত...

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবির পর মাওলানা মতিউর রহমান...

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...