Home জাতীয় অপরাধ ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ

Share
Share

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫)-কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের ফটক দিয়ে বের হওয়ার সময় মুখোশ পরা দুই ব্যক্তি মামুনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি হাসপাতালে প্রবেশের চেষ্টা করলেও মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সকাল ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার আহসান উদ্দিন সামি বলেন, ‘নিহত তারিক সাইফ মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

পুলিশের প্রাথমিক ধারণা, মামুন ও তার সাবেক সহযোগী সানজিদুল ইসলাম ইমন–এর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত মামুনের বাবার নাম এসএম ইকবাল। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রাজধানীর আফতাবনগরের এফ ব্লকে থাকতেন।

তার স্ত্রী দীপা বলেন, ‘সকালে মামুন আদালতে হাজিরা দিতে বাসা থেকে বের হয়েছিলেন। কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর পাই। কারা আমার স্বামীকে হত্যা করেছে জানি না, তবে ইমন ছাড়া অন্য কেউ এটা করতে পারে না।’

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারী দুই ব্যক্তি মাস্ক ও ক্যাপ পরা অবস্থায় পিস্তল দিয়ে গুলি চালিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে কবি নজরুল কলেজের দিকে পালিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মামুনকে লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছিল, যেখানে আইনজীবী ভুবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, তারিক সাইফ মামুন ও সানজিদুল ইসলাম ইমন একসময় ‘ইমন–মামুন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করতেন। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।দীর্ঘ ২৬ বছর কারাভোগের পর ২০২৩ সালে জামিনে মুক্তি পান মামুন। মুক্তির পর থেকে তার ওপর একাধিকবার হামলার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধ চলাকালে রাস্তায় ও মসজিদে থাকার আহ্বান খোমেনির নাতির

ইরানে চলমান সামরিক উত্তেজনার মধ্যে দেশবাসীকে রাস্তায় এবং মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন হাসান খোমেনি। তিনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির...

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা, বোরকা পরে পালাতে গিয়ে ভাই আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। পালানোর সময় বোরকা পরে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও স্থানীয়দের...

Related Articles

তুরস্কে বাংলাদেশি বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু

তুরস্কে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে এক বাংলাদেশি বাবা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে।...

৪৪টি ব্যক্তিগত চ্যাট প্রকাশ করে তিথির হুঁশিয়ারি—‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে’

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে...

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট...

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

  লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী...