Home জাতীয় অপরাধ নোবিপ্রবিতে মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নোবিপ্রবিতে মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

Share
Share

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তি ও অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেন— “বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “তোমার নেতা আমার নেতা, প্রিয় নবী মোস্তফা” ইত্যাদি।

অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম তাকরিমের মেসেঞ্জার কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আল্লাহ, মহানবী (সা.), উম্মুল মু’মিনিন আয়েশা (রা.) এবং পবিত্র কোরআনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

এ ঘটনায় মুসলিম শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। প্রতিবাদ সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ লিখিত বক্তব্যে বলেন, “এ ধরনের মন্তব্য শুধু নোবিপ্রবির শিক্ষার্থীদের নয়, বরং সারা বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে। অতীতেও যারা মহানবীকে নিয়ে কটূক্তি করেছে, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশে শিক্ষার্থীরা কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মহানবীর (সা.) সম্মান রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ সংবিধান ও বিদ্যমান আইনের আলোকে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি দুটি হলো—
১. অভিযুক্ত শিক্ষার্থীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এক সপ্তাহের মধ্যে তদন্তসাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিজেন্ট বোর্ডের মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।
তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই...

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...