Home আঞ্চলিক নেত্রকোণায় স্পিডবোট দুর্ঘটনা: আরও দুই মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নেত্রকোণায় স্পিডবোট দুর্ঘটনা: আরও দুই মরদেহ উদ্ধার

Share
Share

নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজের প্রায় দেড় দিন পর আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে খালিয়াজুরীর পাঁচহাট গ্রামের নদীর তীরে মরদেহ দুটি ভেসে ওঠে। স্থানীয়রা সেগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেন।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) নিখোঁজের ২২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা নোফায়েল মিয়ার সাত বছরের মেয়ে উষামনির মরদেহ উদ্ধার করেন। একই দিন সকালে স্বপন মিয়ার সাত বছর বয়সী কন্যা লায়লা এবং বর রানা মিয়ার বোন শিরিন (১৮) এর মরদেহ পাওয়া যায়। সবশেষ উদ্ধারসহ এখন পর্যন্ত মোট তিনজনের মরদেহ মিলেছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খালিয়াজুরীর পাঁচহাট গ্রামে ধনু নদীতে একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া করা হয়েছিল। তবে বরযাত্রীরা ওঠার আগেই বাড়ির ১৫ জন আত্মীয়-স্বজন স্পিডবোটে ঘুরতে বের হন।
কিছুক্ষণ পরই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এতে থাকা ১২ জনের মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নারী ও শিশু পানিতে তলিয়ে যান।

দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ আরেকজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নরকে স্বাগতম’: ইরানি সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়িয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত ইংরেজি দৈনিক ‘তেহরান...

ইরানে হামলার প্রতিবাদ-আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিং’ বিক্ষোভ চলছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, ইরানে সাম্প্রতিক সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ‘নো কিংস’ (কোনো রাজা নেই)...

Related Articles

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...

সরিষাবাড়ীর ঝিনাই সেতুটির দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

দীর্ঘ ছয় বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...