Home আঞ্চলিক নেত্রকোণায় স্পিডবোট দুর্ঘটনা: আরও দুই মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নেত্রকোণায় স্পিডবোট দুর্ঘটনা: আরও দুই মরদেহ উদ্ধার

Share
Share

নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজের প্রায় দেড় দিন পর আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে খালিয়াজুরীর পাঁচহাট গ্রামের নদীর তীরে মরদেহ দুটি ভেসে ওঠে। স্থানীয়রা সেগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেন।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) নিখোঁজের ২২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা নোফায়েল মিয়ার সাত বছরের মেয়ে উষামনির মরদেহ উদ্ধার করেন। একই দিন সকালে স্বপন মিয়ার সাত বছর বয়সী কন্যা লায়লা এবং বর রানা মিয়ার বোন শিরিন (১৮) এর মরদেহ পাওয়া যায়। সবশেষ উদ্ধারসহ এখন পর্যন্ত মোট তিনজনের মরদেহ মিলেছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খালিয়াজুরীর পাঁচহাট গ্রামে ধনু নদীতে একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া করা হয়েছিল। তবে বরযাত্রীরা ওঠার আগেই বাড়ির ১৫ জন আত্মীয়-স্বজন স্পিডবোটে ঘুরতে বের হন।
কিছুক্ষণ পরই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এতে থাকা ১২ জনের মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নারী ও শিশু পানিতে তলিয়ে যান।

দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ আরেকজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৭৫ বছর বয়সে ২৫ বছরের শ্রীলীলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত

৭৫ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এ যুক্ত হয়েছেন ২৫ বছর বয়সী অভিনেত্রী শ্রীলীলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ...

Related Articles

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি...

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

;