Home জাতীয় অপরাধ জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

Share
Share

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭) কে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একিই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, নিহত সুজনা আক্তার (২৩)-এর সঙ্গে ২০১৮ সালে পারিবারিক ভাবে আমিনুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৮০ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে আরও ২০ হাজার টাকার দাবিতে সুজনাকে প্রায়ই শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার দিন সুজনার বাবা সুরুজ মিয়া (৫৫) মোবাইল ফোনে খবর পান যে, তার মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ২০২২ সালের ২৫ মার্চ শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সুজনা আক্তার মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে উঠে আসে, স্বামী আমিনুল ইসলাম নিয়মিত মারধর করতেন এবং ঘটনার দিন পেটে লাথি মারলে সুজনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।

দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ সোমবার আদালত আসামি আমিনুলকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফজলুল হক রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো...

পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’

পাকিস্তানি এক নারী গোয়েন্দার প্রেমে পড়ে ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগে এক নৌসেনাকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম...

Related Articles

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

‘পবিত্রকরণের’ নামে শিকলে বেঁধে নারীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৯

ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...

“দেশকে অস্থির করতে পতিত দোসররা কাজ করছে”: সতর্ক থাকার আহ্বান রিজভীর

অন্তর্বর্তীকালীন শান্তি ও স্থিতিশীল পরিবেশ নস্যাৎ করতে এবং দেশকে নতুন করে অস্থিরতার...

ঢাকায় মেডিকেল ভর্তিচ্ছুকে হত্যার পর এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবি: ঘর থেকে মরদেহ উদ্ধার

মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিতে ঢাকায় আসা এক মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার...

;