Home সাম্প্রতিক নিখোঁজের পর পতেঙ্গা সৈকত থেকে সন্দ্বীপের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সাম্প্রতিক

নিখোঁজের পর পতেঙ্গা সৈকত থেকে সন্দ্বীপের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Share
Share

সন্দ্বীপের সন্তান ও চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদ মুনিপ আহমেদ শান (১৪) নিখোঁজ হওয়ার পর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুর থেকে শানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তাঁকে চট্টগ্রামের হালিশহর বি-ব্লক ব্রিজের আশপাশে দেখা গিয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নিখোঁজের বিষয়টি জানিয়ে সন্ধান চেয়ে পোস্ট করা হয়।

স্বজনেরা জানান, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় শান নিখোঁজ হন। এরপর তাঁকে উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে গত রাতে পতেঙ্গা সৈকত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির এই শিক্ষার্থীর মৃত্যুতে সন্দ্বীপেও শোকের আবহ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না...

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ...

ওসমানীনগরে রাতের ফুটবল টুর্নামেন্ট বন্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায়...

;