Home জাতীয় অপরাধ নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
অপরাধ

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Share
Share

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মেজবাহ জানান, দুই যুবক মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো হন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো জরিমানার মুখে পড়েছেন ৩১ বছর বয়সী এক নারী। বাংলাদেশি মুদ্রায় এর...

Related Articles

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ২০টির বেশি বাস আটকালেন শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

;