Home জাতীয় নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত
জাতীয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত

Share
Share

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৪১ ও ৪২ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালীপাড়ার অক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্র ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চাকমা জানান, সকালে ওই তিনজন সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান। কাজ শেষে ফেরার পথে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণে প্রথমে একজন নিহত হন। পরে তাঁকে উদ্ধার করতে গেলে আরও দুটি বিস্ফোরণে অপর দুজনও নিহত হন।

বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে উদ্ধারকারীরা দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় মাইন ও বিস্ফোরক থাকার গুঞ্জন ছিল। সর্বশেষ এ ঘটনায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকা ও কৃষিজমিতে মানুষের চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদুল আজহা বা ইসলামের সাথে গরু কোরবানির কোনো সম্পর্ক নেই: কলকাতা হাইকোর্ট

ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর বিধিনিষেধ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত বলেছেন, ইসলামে গরু...

জামায়াতের এমপিকে খাবার পরিবেশন করলেন শিবিরকর্মী হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা

ঝিনাইদহের কালীগঞ্জে শিবিরকর্মী হত্যা মামলার এক আসামির মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতসমর্থিত সংসদ সদস্য আবু তালিব। অনুষ্ঠানে তাঁকে খাবার পরিবেশন...

Related Articles

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে...

ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, অর্ধশতাধিক গাড়ি আটকা

প্রচণ্ড কালবৈশাখী ও দমকা ঝড়ো হাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া...

২৯ কার্যদিবসেই শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ড

দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দম্পতির বিরুদ্ধে চার্জশিট

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী...