Home আঞ্চলিক নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Share
Share

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আড়িয়াল খাঁ নদীর পাশে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর মর্গে পাঠিয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. আরিফ মিয়া জানান, “মানিক ভাই যখন বাড়ি ফেরেননি, আমরা তাকে ফোন করেছি কিন্তু রিসিভ হয়নি। পরে বাজারে খোঁজ করতে গিয়ে নদীর পাশে তার গলাকাটা মরদেহ দেখতে পাই।”

রায়পুরা থানার এসআই জাকির হোসেন বলেন, “নিহতের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। গলার পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চলাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি।” পুলিশ দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর ‘দাহিয়া নীতি’ ও ট্রাম্পের যুদ্ধ জয়: ইরান সংকটে দাবার চাল কার?

    ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এখন এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রধান নিয়ন্ত্রক, কিন্তু...

প্রবাসীদের জন্য বড় সুখবর: আবার চালু হচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে রুটটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...