Home আঞ্চলিক নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Share
Share

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আড়িয়াল খাঁ নদীর পাশে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর মর্গে পাঠিয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. আরিফ মিয়া জানান, “মানিক ভাই যখন বাড়ি ফেরেননি, আমরা তাকে ফোন করেছি কিন্তু রিসিভ হয়নি। পরে বাজারে খোঁজ করতে গিয়ে নদীর পাশে তার গলাকাটা মরদেহ দেখতে পাই।”

রায়পুরা থানার এসআই জাকির হোসেন বলেন, “নিহতের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। গলার পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চলাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি।” পুলিশ দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুখ্যমন্ত্রী হয়েই প্রশাসনে বড় রদবদল, বিতর্কিত কর্মকর্তাকে দপ্তরে আনলেন শুভেন্দু

শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করেছেন। প্রথম ধাপেই ১০ জন সরকারি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে...

ঘরে বসেই মিলবে ‘ই-ঋণ’, সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণের নতুন নীতিমালা জারি

ডিজিটাল পদ্ধতিতে ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য নতুন নীতিমালা জারি করেছে Bangladesh Bank। এর ফলে দেশের সব ব্যাংক এখন বাণিজ্যিকভাবে ‘ই-ঋণ’ বা ডিজিটাল ঋণ...

Related Articles

উখিয়ার আশ্রয়শিবিরে আবার গোলাগুলি, রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক...

জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জ প্রতিনিধি।সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন...

বালাগঞ্জে আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন...

দেশের স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা চান তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা...