Home আঞ্চলিক খুলনায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

খুলনায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

Share
Share

খুলনার ডুমুরিয়া উপজেলায় মিনি ট্রাকের নিচে চাপা পড়ে মোস্তফা গাজী নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সরকারি মধুগ্রাম কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা গাজী শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল উচ্চ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, মোস্তফা নবীনবরণ অনুষ্ঠানে মাদ্রাসায় যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় দৌলতপুরগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, “সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, ট্রাকের অতিরিক্ত গতিবেগ ও সড়কে নিরাপত্তা না থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। পরিবার ও মাদ্রাসার শিক্ষকরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেইমারকে বিশ্বকাপে দলে রাখার দাবি ব্রাজিলের সংসদ সদস্যের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  বলেছেন, তিনি চান না মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে গিয়ে অহেতুক আলোচনা করে সময় নষ্ট করুক। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা না করার...

মুক্তিপণের কলের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ

ফেনীর দাগনভূঞা উপজেলায় অপহরণের দুই দিন পর মোহাম্মদ হাসান নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের...

Related Articles

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হলো রিং

রাষ্ট্রপতির হার্টে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল সফলভাবে রিং...

উখিয়ার আশ্রয়শিবিরে আবার গোলাগুলি, রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক...

জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জ প্রতিনিধি।সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন...

বালাগঞ্জে আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন...