Home জাতীয় নতুন সংবিধানসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
জাতীয়রাজনীতি

নতুন সংবিধানসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

Share
Share

নতুন সংবিধান প্রণয়ন ও দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশে এ ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম ।

এনসিপির ঘোষণায় পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত করে একটি নতুন, জনগণভিত্তিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার করা হয়। দলটি জুলাই মাসের গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানায় এবং সেই আন্দোলনে পরাজিত শক্তির বিচারের আশ্বাস দেয়।

সংবিধান সংস্কারের পাশাপাশি গঠনমূলক গণতন্ত্র, আইনের সংস্কার ও ন্যয়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় এনসিপি। সেবামুখী প্রশাসন ও দুর্নীতিমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী গঠনের কথাও বলা হয়।

২৪ দফার মধ্যে আরও রয়েছে: গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম, সক্রিয় নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্যসেবা, গবেষণা ও তথ্যপ্রযুক্তির বিকাশ, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, ইনসাফভিত্তিক অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক-কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন ও পরিবহন, জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, প্রবাসীদের অধিকার এবং বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা কৌশল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...