Home আঞ্চলিক নড়াইলে নদীর তীরে নারীর মরদেহ, মাফলারে বাঁধা ছিল মুখ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নড়াইলে নদীর তীরে নারীর মরদেহ, মাফলারে বাঁধা ছিল মুখ

Share
Share

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন জেলে নদীর তীরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে স্রোতের টানে মরদেহটি নদীর তীরে এসে আটকে যায়। প্রাথমিকভাবে দেখা গেছে, নারীর মুখ মাফলার দিয়ে শক্ত করে বাঁধা ছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি’: ইশরাক হোসেন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার কার্যকর করার দাবি...

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, নতুন করে সুপারিশ ক্যাডার ও নন-ক্যাডারে

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, নতুন করে সুপারিশ ক্যাডার ও নন-ক্যাডারে ৪৭তম বিসিএসের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।...

Related Articles

দুর্গম পাহাড়ি জনপদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিবের মেধার জয়

বিপ্লব ইসলাম,লংগদু (রাঙামাটি) দুর্গম পাহাড়ি জনপদ, সীমিত সুযোগ-সুবিধা আর কঠোর অধ্যবসায়কে সঙ্গী...

সিরাজগঞ্জের সলঙ্গা উত্তরপাড়ায় রথের দড়ি টানতে হাজারো ভক্তের ঢল

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা উত্তরপাড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে...

বন্যার সময় এলাকায় যেতে না পারায় ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যার সময় রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপস্থিত হতে না...

১৮ জুলাই: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বদলে যায় পরিস্থিতি

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির...