Home জাতীয় অপরাধ ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকবিনোদন

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার

Share
Share

ভারতের জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেতা আশিস কাপুর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে শহর থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট পুনেতে একটি হাউস পার্টিতে ওই অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারী আশিস কাপুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই দীর্ঘ তদন্ত শেষে অভিনেতাকে আইনের আওতায় আনা হলো।

পুনে নর্থ পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগ দায়েরের পর থেকেই আশিস আত্মগোপনে ছিলেন। তিনি প্রথমে গোয়ায় চলে যান, পরে পুনেতে ফিরে আসেন। তার গতিবিধি নজরদারিতে রাখার পর বুধবার তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর বয়ানে অসংগতি পাওয়া গেছে। প্রথমে তিনি দাবি করেছিলেন, আশিস কাপুরের আয়োজিত পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তবে ১৮ আগস্ট নতুন বয়ানে তিনি জানান, আশিস কাপুর একাই তাকে ধর্ষণ করেছেন।
এ ঘটনায় প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। আশিস কাপুরকে জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক...

Related Articles

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

রাজশাহীতে গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সশস্ত্র হামলা

রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের ওপর...

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...