Home ধর্ম ও জীবন ইসলাম দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
ইসলামঈদজাতীয়দিবসধর্ম ও জীবন

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

Share
Share

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হতে যাচ্ছে। আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেশের কোথাও আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল শুক্রবার পবিত্র রমজান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।

ঈদের তারিখ নিশ্চিত হওয়ার পর থেকেই দেশজুড়ে উৎসবের আমেজ আরও বেড়ে গেছে। নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ভিড় যেমন বেড়েছে, তেমনি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।

শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য দেশের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং দীর্ঘ ৩৫ বছর পর কোনো পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান অংশ নেবেন। এই বিশেষ জামাতকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ধর্মপ্রাণ মুসল্লিরা এক মাস সিয়াম সাধনার পর এখন শনিবারের ভোরের অপেক্ষায়, যখন খুশির সওগাত নিয়ে আসবে ঈদুল ফিতর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...

Related Articles

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা...

ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন...

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নবীন...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট...

;