Home আন্তর্জাতিক দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

Share
Share

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ২২ থেকে ২৪ নভেম্বর ঢাকা সফর করেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসময় বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবও উপস্থিত ছিলেন।শনিবার ঢাকায় পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্বাগত জানান। তাকে প্রদান করা হয় গার্ড অব অনার এবং তোপধ্বনি সহ রাষ্ট্রীয় লাল গালিচা সংবর্ধনা।

পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। সফরকালে শেরিং তোবগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সহযোগিতা, বাণিজ্য সম্ভাবনা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া তিনি উপদেষ্টাসহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক জোরদারে মতবিনিময় করেন।ভুটান ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় নিয়ে সফর সম্পন্ন করেন ভুটানের প্রধানমন্ত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান আসন্ন: ইরানি স্পিকারের কঠোর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বহিরাগত শক্তির হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এই অঞ্চলে মার্কিন আধিপত্যের সময়...

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল: লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিলেন এনজিও কর্মকর্তা শরিফুল ইসলাম। কিন্তু পথিমধ্যে এক বেপরোয়া ঘাতক ট্রাক কেড়ে...

Related Articles

ইরান থেকে জরুরি প্রত্যাবাসন: ঈদের আগেই দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি নাগরিক

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি প্রত্যাবাসন...

ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক ও নীতি-নির্ধারক নিহতের ২৪ ঘণ্টা...

কোলাহল থেমে মৃত শহরে পরিণত হয়েছে তেহরান

ইরানের রাজধানী তেহরান—যে শহর একসময় ছিল ইতিহাস, সংস্কৃতি ও প্রাণচাঞ্চল্যের প্রতীক—আজ তা...

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, দুঃখ প্রকাশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে গোলাবর্ষণের ঘটনায় দায় স্বীকার করে দুঃখ...