Home আন্তর্জাতিক ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’
আন্তর্জাতিক

ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

Share
Share

ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক ও নীতি-নির্ধারক নিহতের ২৪ ঘণ্টা পার হতে না হতেই মার্কিন নৌবহরে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরান। বুধবার (১৮ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ লক্ষ্য করে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

আধা-সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ-এ প্রকাশিত ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানির ওপর চালানো ‘জঘন্য হত্যাকাণ্ডের’ দাঁতভাঙা জবাব দিতেই এই হামলা। ইরান দাবি করেছে, তাদের উন্নত প্রযুক্তির ‘কোস্ট-টু-সি’ (উপকূল-থেকে-সমুদ্র) ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে রণতরিটিকে লক্ষ্যবস্তু করে।

তেহরানের দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের তোপে টিকতে না পেরে রণতরিটি সংশ্লিষ্ট অঞ্চল ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। তবে এই হামলায় রণতরিটির কাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা।

ইরানের এই চাঞ্চল্যকর দাবির বিপরীতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সাধারণত এ ধরনের ঘটনায় মার্কিন নৌবাহিনী দ্রুত বিবৃতি দিলেও এবারের নীরবতা নিয়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ‘অপারেশন এপিক ফিউরি’-র জবাবে ইরান এখন তাদের ‘সর্বাত্মক প্রতিরোধ’ কৌশল গ্রহণ করেছে। বর্তমানে এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালির অবরোধ এবং রণতরি লক্ষ্য করে এই ধরনের হামলা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী সংকটের ইঙ্গিত দিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের চাপায় ফুটপাতে বসে বিশ্রাম নেওয়া মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিকের...

শাস্তির বদলে আত্মশুদ্ধি : দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি

মাদক নির্মূলে কেবল আইনি অভিযান বা জেলেই সমাধান নয়, বরং অপরাধীদের মানসিক ও নৈতিক পরিবর্তনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এক ব্যতিক্রমী উদ্যোগ...

Related Articles

‘গাজাকে বাঁচতে দাও’: জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউইয়র্কে গণবিক্ষোভ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ও চরম বিরোধিতার মুখে জাতিসংঘ সাধারণ...

ঝুঁকিপূর্ণ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকল ৭৮১ অভিবাসী

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ সমুদ্রসীমা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাত্র একদিনে...

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে...

;