Home সাম্প্রতিক দীর্ঘদিনের সহকর্মী ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান
সাম্প্রতিক

দীর্ঘদিনের সহকর্মী ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

Share
Share

দীর্ঘদিনের সহকর্মী ও ‘বডি ডাবল’ পারভেজ কাজীর অসুস্থতার খবর শুনে তাঁর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানোর নজির সালমানের জন্য অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে সহকর্মীদের বিপদে সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি।

জানা গেছে, চলতি মাসের শুরুতে হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে পারভেজের। অস্ত্রোপচারের পর তাঁর প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা ঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়েও ব্যক্তিগতভাবে খোঁজখবর রেখেছেন সালমান।

ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ আগস্ট বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পারভেজ। প্রথম দিকে খবর ছড়িয়ে পড়ে, সিনেমার সেটে কাজ করার সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তবে পরে তাঁর সহকারী পীযূষ বিষয়টি পরিষ্কার করেন।

পীযূষের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি কোনো শুটিং সেটে ঘটেনি। অসুস্থ বোধ করার পর পারভেজ চিকিৎসকের কাছে যান এবং প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা করান। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার করেন।

পারভেজের অসুস্থতার খবর পাওয়ার পরপরই সহযোগিতার হাত বাড়িয়ে দেন সালমান। তাঁর চিকিৎসা ঠিকভাবে হচ্ছে কি না, পুরো বিষয়টি ব্যক্তিগতভাবেও নিশ্চিত করেন অভিনেতা।

পীযূষ বলেন, ‘গোটা সময়টা তিনি আমাদের সঙ্গেই ছিলেন। সালমান স্যার নিজের ভাইয়ের মতো দেখেন পারভেজ স্যারকে। সঙ্গে সঙ্গে সাহায্য করেন তিনি।’

বর্তমানে পারভেজের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানা গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কঠিন সময়ে সালমানের সহযোগিতা ও পাশে থাকার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পারভেজ।

পারভেজের অসুস্থতার কারণে সাময়িকভাবে সালমানের আসন্ন প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমার শুটিং নিয়েও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে ছবিটির সম্ভাব্য নাম ‘মনস্টার’ বলে উল্লেখ করা হয়েছে।

পারভেজ কিছুদিন কাজ থেকে বিরত থাকায় সালমানকে কয়েকটি অ্যাকশন দৃশ্য নিজেকেই করতে হতে পারে বলেও আলোচনা ছড়ায়। তবে প্রয়োজনীয় বিশ্রাম শেষে দ্রুতই শুটিং সেটে ফিরতে পারেন পারভেজ। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্টান্ট দৃশ্যের শুটিং সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

সেটে ফেরার পর তাঁর নিরাপত্তার বিষয়েও বাড়তি সতর্কতা অবলম্বনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

সালমান খানের দীর্ঘদিনের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করছেন পারভেজ কাজী। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’ ও ‘দাবাং ৩’-এর মতো একাধিক সিনেমায় সালমানের সঙ্গে কাজ করেছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট...

;