Home জেলা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর
জেলা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

Share
Share

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে উল্লেখ করে উত্তরবঙ্গের মানুষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিনি বলেন, সরকার গঠনের মাত্র তিন মাস হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে টেকনিক্যাল ও পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনার কাজ কবে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, “একনেকে পদ্মা ব্যারাজের জন্য বরাদ্দ হয়েছে। ইনশা আল্লাহ, তিস্তা মহাপরিকল্পনার জন্যও বরাদ্দ হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।”

তিনি আরও বলেন, আগামী ১১ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। সরকার নতুন করে চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত হওয়া ফারাক্কা চুক্তিগুলোর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের চুক্তিটি সবচেয়ে ভালো ও সময়োপযোগী ছিল। সেই আলোকে নতুন করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক।

অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার বিজয়ী দল অংশ নিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার থাকবে—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,...

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে...

Related Articles

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

মো. ইয়াসিন সরকার,কুমিল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারকে নিয়ে ভুয়া তথ্য ও...

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ কাঁধে নিয়ে হাসপাতালে গেলেন স্বামী

কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর...

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে এনসিপি-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক...