Home স্বাস্থ্য ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম
স্বাস্থ্য

ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

Share
Share

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার (২৩)। তবে জন্মের কিছুক্ষণ পরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢামেকের গাইনি বিভাগে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহের মাথায় সন্তান প্রসব হওয়ায় এবং জন্মের সময় ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় নবজাতকদের সবার অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন।

ঢামেকের গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট তাসনুভা শারমিন বলেন, সাধারণভাবে আড়াই কেজি ওজনের শিশু পূর্ণাঙ্গ ধরা হয়। কিন্তু এই ছয় নবজাতকের ওজন ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে। এরা সবাই অপরিপক্ব অবস্থায় জন্ম নিয়েছে, তাই ঝুঁকি অনেক বেশি। নবজাতকদের রাখা হয়েছে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)। তবে পর্যাপ্ত শয্যা না থাকায় তিন নবজাতককে বাইরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। শয্যা খালি হলে তাঁদের ফের ঢামেকে আনা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মোকসেদার স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। এর আগে তাঁদের একটি সন্তান হয়েছিল, কিন্তু জন্মের তিন দিন পর মারা যায়। মোকসেদার ননদ লিপি বেগম বলেন, গত ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মোকসেদা তাঁদের সিদ্ধিরগঞ্জের বাসায় আসেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও শনিবার রাতে প্রসববেদনা ওঠে। পরে রোববার ভোরে তাঁকে ঢামেকে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, নবজাতকদের বাঁচিয়ে রাখতে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। তবে অবস্থা এখনও খুবই আশঙ্কাজনক।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি...

মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে : ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বাগেরহাটের মোংলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ উদ্বেগজনক...

খালি পেটে ব্ল্যাক কফি: উপকার নাকি বাড়তে পারে অ্যাসিডিটি?

সকালে ঘুম থেকে উঠে এক কাপ ব্ল্যাক কফি দিয়ে দিন শুরু করেন...

মেজাজ খিটখিটে হয় যে ভিটামিনের অভাবে

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কাজের চাপ ও অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেকেরই মেজাজ খিটখিটে...

;