Home জাতীয় অপরাধ ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৩
অপরাধআইন-বিচারআওয়ামী লীগজাতীয়

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৩

Share
Share

রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ মিছিলের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ অভিযানে তা ভেস্তে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

রোববার (২৪ আগস্ট) বিকেলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০–২৫ জন যুবক ছদ্মবেশে ওই এলাকায় জড়ো হন এবং একপর্যায়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে শুরু করেন।

মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রেজওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নারায়ণগঞ্জ থেকে আসা ২০–২৫ জন ওই এলাকায় অবস্থান নিয়ে ভিন্ন সংগঠনের পরিচয় দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পরে তারা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করতে চাইলে পুলিশ ও স্থানীয়রা দ্রুত প্রতিহত করে।” তিনি আরও জানান, এ সময় বেশিরভাগই পালিয়ে গেলেও তিনজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা বলেন, এলাকায় অপরিচিত কিছু লোক হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে শুরু করলে সন্দেহ হয়। পরে পুলিশ আসতেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

আটককৃত তিনজনের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় বড় কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত...

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবির পর মাওলানা মতিউর রহমান...

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...