Home আন্তর্জাতিক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলেন ইউকেএম
আন্তর্জাতিকজাতীয়

ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলেন ইউকেএম

Share
Share

মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে ইউকেএমের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন তিনি, যেখানে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সাহস, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

পরে ড. ইউনূস ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রসঙ্গত, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে অবস্থান করছেন তিনি।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি, যেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান। সফরের বাকি সময় তিনি মালয়েশিয়ার সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

Related Articles

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...