খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নে কারিমুল ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার সাহস-নোয়াকাটি বাজার জামে মসজিদের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ওই মসজিদের ইমাম মো. আবুল হোসেন সরদার বলেন, ফজরের আজান দেওয়ার জন্য কারিমুল ইসলাম ভোরে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে গলা কেটে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় মুসল্লিরা জানান, ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে তাঁরা দেখেন, মসজিদের দরজায় তালা ঝুলছে এবং মুয়াজ্জিনও সেখানে নেই। পরে মসজিদ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি গ্রামীণ সড়কের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রায় ১০ ঘণ্টা কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে...
ByDesk ReportJuly 14, 2026এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বরের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
ByDesk ReportJuly 14, 2026ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও...
ByDesk ReportJuly 16, 2026শৃঙ্খলাজনিত কারণে প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ও ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) পাওয়া সাবেক এক...
ByDesk ReportJuly 16, 2026মাগুরা জেলার বহুল আলোচিত ডোম মানিক লাল হত্যাকাণ্ডের দীর্ঘ ৫ বছর পর...
ByDesk ReportJuly 16, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির...
ByDesk ReportJuly 15, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment