Home জাতীয় অপরাধ ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
অপরাধ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Share
Share

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি, সফট ড্রিংকসের বোতল নিক্ষেপ এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। তবে জ্যেষ্ঠ সমর্থকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল সমর্থকদের পক্ষ থেকে ১২ জুন বিকেল পাঁচটায় একটি মোটরসাইকেল র‍্যালির ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে, গত ৭ জুন আর্জেন্টিনা সমর্থকদের একটি র‍্যালিতে অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল ও আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা সমর্থকেরা ১২ জুন বিকেল সাড়ে তিনটায় আরেকটি র‍্যালির আয়োজনের ঘোষণা দেন।

শুক্রবার বিকেলে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক আর্জেন্টিনা সমর্থক বড় মাঠে জড়ো হন। পরে তাঁরা মোটরসাইকেল র‍্যালি নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বড় মাঠে ফিরে আসেন। একই সময়ে সেখানে ব্রাজিল সমর্থকেরাও তাঁদের নির্ধারিত র‍্যালির প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি মাঠে ফিরে আসার পর দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকেন। আর্জেন্টিনা সমর্থকদের ‘সেভেন আপ’ এবং ব্রাজিল সমর্থকদের ‘পাঁচটি বিশ্বকাপ, ফাইভ স্টার’ স্লোগানে মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে রং নিক্ষেপ, সফট ড্রিংকসের বোতল ছোড়াছুড়ি এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় কয়েকটি পটকা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উপস্থিত সাধারণ দর্শক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে জ্যেষ্ঠ সমর্থকদের উদ্যোগে উভয় পক্ষকে শান্ত করা হয়। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

পরে ব্রাজিল সমর্থকেরা তাঁদের পূর্বঘোষিত র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বড় মাঠে এসে শেষ হয়।

ঘটনার বিষয়ে আর্জেন্টিনা সমর্থক মহিউদ্দিন তালুকদার, সাগর হোসেন ও ফিরোজ হাসান অভিযোগ করেন, ‘ব্রাজিল সমর্থকেরা আমাদের ওপর হলুদ রং নিক্ষেপ করেছে। পাশাপাশি ইটপাটকেল ছুড়ে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে।’

অন্যদিকে ব্রাজিল সমর্থক আলী হোসেন, মো. রেদওয়ান ও জুনায়েদ বলেন, ‘আমরা র‍্যালির প্রস্তুতি নিচ্ছিলাম। আর্জেন্টিনা সমর্থকেরা র‍্যালি শেষে এসে আমাদের দিকে সফট ড্রিংকসের বোতলসহ বিভিন্ন বস্তু ও ইট নিক্ষেপ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’

তবে উভয় পক্ষই নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবলপ্রেমীদের এমন আয়োজন আনন্দের হলেও প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে শিক্ষককে ৩৪ বার কোপানোর...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তি। ৩ আগস্ট (সোমবার)...

Related Articles

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, জব্দ নগদ টাকা ও ডিজিটাল স্কেল

মোঃ মাকসুদুর রহমান শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে...

ভিডিও ছড়িয়ে পড়ার পর এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি

  সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং এর আগে এক...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিং ফ্যানে ঝুলছিল ‘সেজেগুজে’ থাকা গৃহপরিচারিকার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে গৃহপরিচারিকার রহস্যজনক ও সন্দেহভাজন মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় তীব্র...