Home আন্তর্জাতিক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি জোট। মামলায় অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসংক্রান্ত স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে সরকারি তহবিল স্থগিত করা হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা দায়ের করা হয়। এতে দাবি করা হয়েছে, সরকারের আর্থিক হুমকি বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর ও বেআইনি। পাশাপাশি ইতিমধ্যে স্থগিত হওয়া তহবিলগুলো অবমুক্ত করারও আবেদন জানানো হয়েছে।

মামলাকারীদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে ভয় দেখিয়ে একটি রাজনৈতিক পরিকল্পনা চাপিয়ে দিতে চাইছে। তাদের দাবি, এসব হুমকি পাঠ্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা, বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির প্রতি সরাসরি আঘাত।

হোয়াইট হাউস এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে প্রশাসন অভিযোগ তুলেছিল, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের হামলাবিরোধী বিক্ষোভ চলাকালে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ড ঘটেছে। সেই অভিযোগে তদন্ত চলছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কারণ দেখিয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ের ফেডারেল তহবিল স্থগিত করেছে সরকার।

সমালোচকেরা বলছেন, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন খর্ব করছে। নাগরিক অধিকারকর্মীদের মতে, এসব পদক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাকস্বাধীনতা ও একাডেমিক স্বাধীনতা হুমকির মুখে পড়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা ব্যবস্থা। এর অধীন লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস গত আগস্টে জানিয়েছিল, তাদের ৫৮ কোটি ৪০ লাখ ডলারের তহবিল সরকার স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস মিলিকেন সোমবার বলেন, ফেডারেল সরকারের পদক্ষেপ প্রতিষ্ঠানটিকে ইতিহাসের অন্যতম বড় সংকটে ঠেলে দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...