Home আন্তর্জাতিক ট্রাম্প নীতিতে অসন্তোষ, দেশ ছাড়ার কথা ভাবছেন ভারতীয়রা
আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

ট্রাম্প নীতিতে অসন্তোষ, দেশ ছাড়ার কথা ভাবছেন ভারতীয়রা

Share
Share

একসময় বহু ভারতীয় নাগরিকের কাছে আকর্ষণের শীর্ষে থাকা ‘আমেরিকান ড্রিম’ এখন ক্রমেই ম্লান হয়ে আসছে। যুক্তরাষ্ট্র-এ বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ; অনেকে দেশটি ছেড়ে যাওয়ার কথাও ভাবছেন।

ওয়াশিংটন ডিসিভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট এবং জরিপ সংস্থা ইউগভ-এর যৌথ এক জরিপে এ চিত্র উঠে এসেছে। এক হাজার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির মতামতের ভিত্তিতে পরিচালিত জরিপে দেখা যায়, প্রায় ৪০ শতাংশ উত্তরদাতা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৪ শতাংশ নিয়মিত এবং ২৬ শতাংশ মাঝেমধ্যে এ ধরনের চিন্তা করেন বলে জানিয়েছেন।

জরিপে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। প্রায় ৫৮ শতাংশ অংশগ্রহণকারী এ কারণ উল্লেখ করেছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প-এর দ্বিতীয় মেয়াদের শাসনব্যবস্থা নিয়ে অসন্তোষ এ প্রবণতাকে ত্বরান্বিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ উত্তরদাতা অর্থনীতি, অভিবাসননীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, ‘মার্কিন নাগরিকদের জন্যই যুক্তরাষ্ট্র’—এ ধরনের রাজনৈতিক বক্তব্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্তির অনুভূতি কমিয়ে দিচ্ছে। ফলে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অংশ নিজেদের প্রান্তিক মনে করছেন এবং বিকল্প ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন।

অর্থনৈতিক চাপও এ প্রবণতার বড় কারণ হয়ে উঠেছে। জীবনযাত্রার উচ্চ ব্যয়, মূল্যস্ফীতি এবং চাকরির নিরাপত্তাহীনতা মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে থাকা কঠিন করে তুলছে। জরিপে ২১ শতাংশ উত্তরদাতা মূল্যস্ফীতিকে এবং ১৭ শতাংশ চাকরির অনিশ্চয়তাকে প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। সান ফ্রান্সিসকো, সিয়াটল ও নিউইয়র্কের মতো বড় শহরগুলোতে এক বেডরুমের বাসার ভাড়া মাসে ৩ থেকে ৫ হাজার ডলার হওয়ায় ব্যয়ের চাপ আরও বেড়েছে।

এছাড়া ক্রমবর্ধমান বৈষম্যবোধ ও সামাজিক অস্থিরতাও ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। সরাসরি সহিংসতার ঘটনা খুব বেশি না বাড়লেও কর্মক্ষেত্র ও অনলাইন পরিসরে বৈষম্যের অভিজ্ঞতা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, তাঁরা নিজেদের আচরণ পরিবর্তন করছেন, সংবেদনশীল বিষয় এড়িয়ে চলছেন এবং প্রকাশ্য স্থানে আগের মতো নিরাপদ বোধ করছেন না।

অভিবাসনব্যবস্থার জটিলতাও এই সংকটের অন্যতম কারণ। দীর্ঘ ভিসাজট, গ্রিন কার্ড পেতে বিলম্ব এবং নীতিগত অনিশ্চয়তা বিশেষ করে দক্ষ পেশাজীবীদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার পরও স্থায়ী বসবাসের নিশ্চয়তা না থাকায় অনেকেই বিকল্প পথ খুঁজছেন।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা ৫২ লাখের বেশি। এই বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও আস্থাহীনতা দেশটির অভিবাসননীতি ও সামগ্রিক সামাজিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে

জ্বালানিসংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা বলছে, আজ বৃহস্পতিবার সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। একই...

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম আয় পেল ইরান

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে টোল বা ফি আদায়ের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবে রূপদান করল ইরান। পারস্য উপসাগরের এই কৌশলগত...

Related Articles

হরমুজ সংকটে তেলের দাম ১০৬ ডলার ছাড়িয়েছে , বিশ্ববাজারে অস্থিরতা

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বড় ধরনের...

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যে, ভারত-যুক্তরাষ্ট্র মধ্যে উত্তেজনা

ভারতকে ‘হেলহোল’ বা নরকতুল্য বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক...

ক্যান্সার আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

ইসরায়েলের ইতিহাসে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের...

২০২৯ সালের মধ্যে বদলে যেতে পারে সরকারি সেবার ধরন

সরকারি সেবা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে বড় পরিকল্পনা নিয়ে...