Home জাতীয় ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল অধ্যাপক ইউনূস
জাতীয়

ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল অধ্যাপক ইউনূস

Share
Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। বৈশ্বিক এই মঞ্চে শুক্রবার রাতে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এরই মধ্যে স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানের একটি ছবি শনিবার ভোরে ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অন্যপাশে রয়েছেন অধ্যাপক ইউনূস, তাঁর ঠিক পাশে শাড়ি পরিহিতা কন্যা দিনা ইউনূস। সবাইকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী করা হয়। ছবির ক্যাপশনে উল্লেখ রয়েছে, এটি ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় তোলা।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।

এ ছাড়া নিউইয়র্ক সফরে ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন। বৈশ্বিক কূটনৈতিক এই সমাবেশে বাংলাদেশকে তুলে ধরতে অধ্যাপক ইউনূসের কার্যক্রমকে আন্তর্জাতিক মহল তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...