Home জাতীয় অপরাধ দুই দিন আগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল খালে
অপরাধ

দুই দিন আগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল খালে

Share
Share

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের দুই দিন পর একটি খাল থেকে ইয়াছিনুল করিম (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার ইছামতী খাল থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।

ইয়াছিনুল করিম ওই এলাকার আবুল কালামের ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসার হোস্টেলেই থাকত সে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে ইয়াছিনুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে খালের পানিতে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক ইদ্রিস মিয়া বলেন, কিশোরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত খালে পড়ে গিয়ে সাঁতার না জানায় ডুবে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, যে খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেটি মাদ্রাসার পাশেই। ফলে নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকাবাসীর মনে আশঙ্কা তৈরি হয়েছিল। ইয়াছিনুলের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বালুমহালে কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ইজারাদারের এক কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার...

দুই হাতের কবজি বাঁকা, হুইলচেয়ারে স্কুলে; এসএসসিতে জিপিএ-৫ ইয়াসারের

শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি। দুই হাতের কবজি বাঁকা হওয়ায় নিজের মতো করে চলাফেরা করতে পারে না ইয়াসার ইসলাম নিরব। প্রতিদিন...

Related Articles

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু রোববার

বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল...

ঢাকায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের...

সাভারে মসজিদের মাঠে ‘প্রেসার কুকার বোমা’, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাভারে মসজিদের মাঠ থেকে ‘প্রেসার কুকার বোমা’ উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ...