Home জাতীয় অপরাধ টাঙ্গাইলে পরিত্যক্ত খামারে মিলল অটোচালকের মাথার খুলি
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

টাঙ্গাইলে পরিত্যক্ত খামারে মিলল অটোচালকের মাথার খুলি

Share
Share

টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটোচালক রাশিদুলের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মো. রাশিদুল ইসলাম (২৬) অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানা অজ্ঞাতনামা একটি মামলা রুজু করা হয়। মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া এলাকা থেকে ভিকটিমের অটো উদ্ধার হয়। পরে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতার আসামিদের তথ্যর ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি, একটি পা ও মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়। মরদেহ শতভাগ শনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি,...

Related Articles

দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী...

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি...

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাগেরহাট জেলা হাসপাতালে...

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় বাস ও...